দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় সদর উপজেলার বক্তারপুর ও হাপাঁনিয়া ইউনিয়নে গ্রামীণ মাটি রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে আড়াই কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেব ফলক উন্মোচন করে এসব কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বিএমএ এর সভাপতি ডা: ইসকেন্দার হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে বক্তারপুর ইউনিয়নের মোক্তারপাড়া পাকারাস্তার মাথা হতে মোক্তারপাড়া স্কুলগামী, মুক্তারপাড়া পাকারাস্তা হতে মুক্তারপাড়া মসজিদ গামী এবং হোগলবাড়ি পাকারাস্তা হতে ঠুটাপাড়া মসজিদগামী দেড় কিলোমিটার রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৩১ টাকা। এছাড়া হাপাঁনিয়া ইউনিয়নের ডাফইল দিঘীরপাড়া পাকারাস্তার মাথা হতে কাশিবাড়িগামী ১ কিলোমিটার রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ৭৭ লাখ ৫৮ হাজার ১৭২টাকা।
এমএস/